ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

স্টার্ক ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

লম্বা সময় চোটে ভুগেছেন মিচেল স্টার্ক। সেই চোট কাটিয়ে গত সপ্তাহেই মাঠে ফিরেছেন তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা এই পেসার এখনো জাতীয় দলের হয়ে লম্বা পরিকল্পনা করছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও খেলার কথা জানিয়েছেন তিনি।

হালের অন্যতম সেরা পেসারদের একজন স্টার্ক। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আন্তর্জাতিক ক্রিকেটে যা যা জেতা সম্ভব তার প্রায় সবকিছুই পাওয়া হয়েছে তার। দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছেন।

২০২৭ বিশ্বকাপ নিয়ে স্টার্ক বলেন, ‘(২০২৭ বিশ্বকাপ) এখনও অনেক দূরের ব্যাপার, তবে আশা করি আমি সেখানে থাকব। বিশ্বকাপ সবসময়ই প্রত্যেক ক্রিকেটারের জন্য একটা লক্ষ্য। আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে এসেছি, কিন্তু এখনও ক্রিকেটটা উপভোগ করছি। আমি কোনো নির্দিষ্ট সময়সীমা ঠিক করি না। শরীর কেমন থাকে আর ক্রিকেট কেমন চলছে, সেটাই দেখি।’

ইতোমধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলগুলোর চাহিদার শীর্ষে স্টার্ক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতা দারুণ উপভোগ করে যাচ্ছেন বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই পেসার।

তিনি বলেন, ‘আমি লড়াকু স্বভাবের। ক্রিকেটের এই দিকটাই আমি উপভোগ করি। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে গিয়ে আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ কিছু বন্ধুর সঙ্গে খেলতে পারি। কঠোর পরিশ্রমটা আমি উপভোগ করি, তবে প্রতিদ্বন্দ্বিতাটাও উপভোগ করি, আর এখনও এটা আমার কাছে মজার।’

চোট নিয়ে স্টার্ক বলেন, ‘সবসময়ই কিছু না কিছু চলতেই থাকে। আমার কনুই আর কাঁধে একটু সমস্যা ছিল, যেটা এখনও সামলানো হচ্ছে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শরীরের ওপর চাপটা সম্ভবত একটু কম পড়ে। ১৬ বছর পরও আমি এখনও ভালোভাবেই টিকে আছি, আর আশা করি সামনে আরও দুই-এক বছর বাকি আছে।’

পেশার মর্যাদা ও নিরাপদ কর্ম পরিবেশ রক্ষার দাবিতে দুমকিতে ফারিয়ার প্রীতিবাদী মানববন্ধন

স্টার্ক ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন

প্রকাশিত : ০৩:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬