ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

আলিম পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দাখিল পরীক্ষার পর এবার আসন্ন আলিম পরীক্ষাতেও নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না শিক্ষার্থীরা। বিশেষ করে যেসব উপজেলায় মাত্র একটি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেসব এলাকার কেন্দ্রস্থিত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কোনো ভেন্যু বা উপকেন্দ্র স্থাপন না করার সিদ্ধান্তও জানানো হয়েছে।

সোমবার (১১ মে) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কোনো অবস্থাতেই মাদ্রাসার পরীক্ষার্থীরা নিজ মাদ্রাসার কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তবে, ভৌগোলিক অবস্থান ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে কেন্দ্রস্থিত মাদ্রাসার পরীক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া যেতে পারে।

এছাড়া, সংশ্লিষ্ট উপজেলার অন্য কোনো প্রতিষ্ঠানে (যা মাদ্রাসা নয়) কেন্দ্র প্রতিস্থাপন করে সব পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ব্যবস্থাও করা যেতে পারে।

তবে, কোনো অবস্থাতেই উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্রের ব্যবস্থা করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, সারাদেশে একযোগে আগামী ২ জুলাই থেকে আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত।

বোর্ড থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

আলিম পরীক্ষার্থীরা নিজ কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন না

প্রকাশিত : ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬